কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘জায়নামাজ-ছাতা ছাড়া কিছু আনা যাবে না ঈদগাহে’

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত
জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

এবার ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর জাতীয় ঈদগাহে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে নামাজ পড়তে আসা প্রত্যেককে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্যকিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

জঙ্গি হামলার বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। জঙ্গি তৎপরতা রোধে কাজ করবে সিটিটিসি। সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

ডিএমপি প্রধান বলেন, ফাঁকা রাস্তায় টহল জোরদার করা হয়েছে। বাইরে থেকে এসে কেউ বড় ধরনের নাশকতা করতে পারবে না। তবুও বাড়ি যাওয়ার আগে আপনাদের মালামাল, স্বর্ণ বা নগদ টাকা কারও কাছে নিরাপদে গচ্ছিত রেখে যাবেন।

মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিষয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত ৬০০ জন পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X