কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট সমাধানে সংলাপের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন করা হবে।

সৌদি আরব দক্ষিণাঞ্চলের সব পক্ষকে এই সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনি সরকারের অনুরোধেই এই সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, দক্ষিণ ইয়েমেনের সমস্যার ন্যায্য ও টেকসই সমাধান খুঁজে বের করতেই এই সংলাপের উদ্যোগ।

দীর্ঘদিন ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠীর মধ্যে বিরোধ আরও বেড়েছে।

ইউএই-সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা দুই বছরের একটি অন্তর্বর্তী প্রক্রিয়ার মাধ্যমে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

এর মধ্যেই শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে হুথি বিদ্রোহীদের হটাতে সৌদি নেতৃত্বে সামরিক জোট গঠন করা হয়। তবে প্রায় এক দশকের গৃহযুদ্ধের পরও হুথিরা ক্ষমতায় টিকে আছে। একই সঙ্গে দক্ষিণ ইয়েমেনে সৌদি ও আমিরাত-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X