কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৩৩ ওসির তালিকা চূড়ান্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী ডিএমপিতে ৩৩টি থানার ওসিদের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তারা বিভিন্ন থানায় বদলি হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খ. মহিদ উদ্দিন বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওসিদের বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা কোনো নির্দেশনা এখনো আসেনি।

তিনি বলেন, নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ নেই। অপরদিকে যাদের বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা দিতে হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের প্রতিদিনের কাজ। অপরদিকে বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই অনুসারে নির্বাচনের আগে জমা বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X