কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

১৩ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন 

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে আগামী ১৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ১৩ ও ১৪তম স্টেশন। স্টেশন ২টি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলমান রয়েছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালু করার কথা রয়েছে। এরইমধ্যে এ দুই স্টেশন পরিচালনায় প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশনে নেওয়া হয়েছে। মূলত ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন ২টি জনসাধারণের জন্য চালু করার কথা রয়েছে।

বর্তমানে মেট্রোরেলের ১২টি স্টেশন চালু রয়েছে। সেগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।

প্রসঙ্গত, মেট্রোরেলের মাধ্যমে ঢাকার গণপরিবহন নতুন যুগে প্রবেশ করে। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পর দিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে প্রকল্পটি হাতে নেয় সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X