কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বাস্থ্যসেবার অনেক উন্নয়ন হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

দেশের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। যা আগে দেশে হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই নানা উন্নয়ন ও অর্জন এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক চেষ্টা করেছে। শুধু স্বাস্থ্য খাতই নয়, সার্বিকভাবেই দেশের নানা উন্নয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের এসব উন্নয়ন অনেক দেশই সহ্য করতে পারে না। যেখানে জ্বালাও-পোড়াও হবে, সেখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার উন্নতিও সম্ভব নয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না। এমনকি একটি দেশ যখন উন্নতি করে, তখন অনেক দেশই নানা চক্রান্ত শুরু করে। এমনভাবে তারা আপনাকে ধরবে, যেন আপনাকে তাদের কথা শুনতেই হবে। তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করলেই ভালো। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এতকিছুর মধ্যেও তিনি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, দেশের সমস্যা হলে সেটি সকলের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সেই সমস্যা থেকে কেউই বাদ যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১০

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

১১

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

১২

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

১৩

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

১৪

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

১৫

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

১৬

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১৭

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

১৮

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৯

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

২০
X