কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একীভূত হচ্ছে দেশের ৯৪৪ প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

সারা দেশের ৫৬ জেলায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীও নেই এমন ৯৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাশের স্কুলের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানান ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। তিনি বলেন, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫০-এর কম, সেসব বিদ্যালয়কে কাছাকাছি অবস্থিত বিদ্যালয়গুলোর সাথে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ উদ্যোগটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

ডিপিই মহাপরিচালক আরও জানান, সরকারি অর্থ অপচয় রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ। তবে, বিদ্যালয় একীভূত হলেও কোনো শিক্ষককে চাকরিচ্যুত করা হবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ৫৬টি জেলার ৯৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ৫০ জনের কম শিক্ষার্থী নিয়ে। এ তালিকার বেশির ভাগই জাতীয়করণ করা বিদ্যালয়। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪ থেকে ৩০ জন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি মাসে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়।

গত ৭ ডিসেম্বর অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক মনিষ চাকমা স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ৫০-এর কম শিক্ষার্থী এমন স্কুলের বিষয়ে বিভাগীয় উপপরিচালকদের কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। এসব বিদ্যালয় কীভাবে বা কোন প্রক্রিয়ায় একত্রীকরণ করা সম্ভব এবং পর্যাপ্ত শিক্ষার্থী না থাকা জাতীয়করণ করা বিদ্যালয়গুলো আর না চালানোর বিষয়ে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।

চিঠিতে একত্রিত করার জন্য প্রস্তাবিত বিদ্যালয়ের নাম, ছাত্রসংখ্যা, জমির পরিমাণ, যে স্কুলের সঙ্গে একত্রিত করা হবে তার নাম, বর্তমান বিদ্যালয় থেকে একত্রিত করার জন্য প্রস্তাবিত স্কুলের দূরত্ব, প্রস্তাবিত স্কুলের ছাত্রছাত্রী সংখ্যার তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X