কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

চার ডিআইজি ও ১০ এসপির বদলিতে ইসির সম্মতি

নির্বাচন ভবন। পুরোনো ছবি
নির্বাচন ভবন। পুরোনো ছবি

পুলিশ সুপার এবং তদুর্ধ্ব পদমর্যাদার অন্তত ১৪ জন পুলিশ কর্মকর্তার বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে চারজন ডিআইজি এবং ১০ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করে এই বদলির প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুজন পুলিশ কমিশনার ও দুজন ডিআইজি পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়ন এবং দশজন পুলিশ সুপার/উপপুলিশ কমিশনার পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি জানাচ্ছে ইসি।

জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইলিয়াছ শরীফকে ঢাকার পিবিআইয়ের ডিআইজি, ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেনকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিটের ডিআইজি, মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিটের ডিআইজি জিহাদুল কবিরকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) করার প্রস্তাব করা হয়েছিল।

এ ছাড়া পিরোজপুরের এসপি মোহাম্মদ শফিউর রহমানকে ঢাকার বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলামকে পিরোজপুরের এসপি, হবিগঞ্জ এসপি এসএম মুরাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার আক্তার হোসেনকে হবিগঞ্জের এসপি, নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নোয়াখালীর এসপি, সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে সাতক্ষীরার এসপি, মেহেরপুরের এসপি মো. রাফিুউল আলমকে পিবিআইয়ের এসপি ও ডিএমপির উপপুলিশ কমিশনার এসএম নাজমুল হককে মেহেরপুরের এসপি করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মাঠ প্রশাসনে রদবদলের উদ্যোগ নিয়েছে ইসি। এ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও বদলি বা পদায়নের সম্মতি চাওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X