নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরইউর নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাল এনজেএফ

ডিআরইউর নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এনজেএফ নেতারা। ছবি : কালবেলা
ডিআরইউর নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এনজেএফ নেতারা। ছবি : কালবেলা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিআরইউর মিলনায়তনে কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনজেএফের নেতারা।

এ সময় ডিআরইউর পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ডিআরইউর সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ রিপোর্টার সৈয়দ শুকুর আলী এবং সাধারণ সম্পাদক ও দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য মুহিব উল্যাহ প্রমুখ।

ফুলের শুভেচ্ছা শেষে ডিআরইউ সভাপতি নোয়াখালী জার্নালিস্ট ফোরামের সব সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকদের যে কোনো বিপদ-আপদে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

ডিআরইউর সাধারণ সম্পাদক বলেন, এনজেএফ নোয়াখালীর একটি অন্যতম শক্তিশালী সংগঠন। নোয়াখালীর যারা ঢাকায় সাংবাদিকতা করেন তাদের নিয়েই এটি গঠন করা হয়েছে। আজকে ভাই ও বন্ধুরা এসে আমাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। আশা করি ভবিষ্যতেও সবাই এমনভাবে সিক্ত করবেন।

এ সময় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) সাধারণ সম্পাদক এস এম ফয়েজ বলেন, আজকের এ আয়োজনটি নিঃসন্দেহে একটি সৌন্দর্যমণ্ডিত আয়োজন। হঠাৎ করেই এ আয়োজিত এ অনুষ্ঠানটি সবার সম্মিলিত সহযোগিতায় সফল করতে পেরেছি। এ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ডিআরইউ এবং এনজেএফ হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আশা করি এটি আরও বেগবান হবে।

অনুষ্ঠানে এনজেএফের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক, এসএ টিভির সিনিয়র রিপোর্টার এস কে সৌরভ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইন, ক্রীড়া সম্পাদক দৈনিক বাংলাদেশের আলোর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন টিটুসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। অসুস্থ থাকায় এনজেএফে সভাপতি সিনিয়র সাংবাদিক শাহাদাৎ হোসেন নিজাম অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X