কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় দুর্ঘটনার কবলে সাউদিয়ার উড়োজাহাজ

দুর্ঘটনার কবলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার কবলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের রানওয়ে থেকে ছিটকে পড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই সময় ফ্লাইটটিতে ৩৮৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬১ জন নারী, ২৮৯ জন পুরুষ, শিশু ২৮ জন এবং নবজাতক ছিল পাঁচজন। তারা সবাই অক্ষত অবস্থায় ও নিরাপদে অবতরণ করেছে।

রানওয়ের বাইরে কংক্রিটের অবকাঠামোর সঙ্গে ধাক্কা লেগে বিমানের ছয়টি চাকা ক্ষতিগ্রস্ত হয়।

কী ঘটেছিল

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় আসে বুধবার। উড়োজাহাজটি ঢাকা বিমানবন্দরের রানওয়ে-১৪-এ অবতরণের সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রানওয়ে ভেজা থাকায় উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণের সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতরে চলে যায়।

ওই সময় উড়োজাহাজটির প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের ছয়টি চাকার কংক্রিটের অবকাঠামোর সঙ্গে সংঘর্ষ হলে টায়ারগুলো ফেটে যায়। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। এতে বিমানটি ওই অবস্থায় বোর্ডিং ব্রিজে আসতে পারায় যাত্রী নামাতে কোনো সমস্যা হয়নি।

ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরেই মেরামতের কাজ চলছে। দুর্ঘটনা ও তদন্ত কমিটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X