কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

২ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা, আসছে শৈত্যপ্রবাহ

শীতের রাতে চাদর মুড়ি দিয়ে রিকশায় ঘুমাচ্ছেন চালক। পুরোনো ছবি
শীতের রাতে চাদর মুড়ি দিয়ে রিকশায় ঘুমাচ্ছেন চালক। পুরোনো ছবি

পৌষের শুরু থেকেই ঝলমলে আকাশ খুব কমই দেখা মিলেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের অনুভূতি কম ছিল। তবে আবহাওয়া অফিস বলছে, শিগগিরই মেঘ সরে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি দেশের দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং বছরের শুরুর দিকে শৈত্যপ্রবাহের একটা শঙ্কাও রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী তিন দিন আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনে ঠান্ডা এবং রাতে তুলনামূলক গরম অনুভূত হচ্ছিল। এখন তেমন থাকবে না, তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তবে কুয়াশা কুয়াশা ভাব থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।’

তিনি বলেন, ‘আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। জানুয়ারির শুরুর দিকে শৈত্যপ্রবাহের একটা শঙ্কা দেখা যাচ্ছে। তবে শৈত্যপ্রবাহ আসতে আরেকটু দেরি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকালে তেঁতুলিয়ায় এ বছর দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X