কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

জানা গেল দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলতি বছরের নভেম্বর শেষে বাংলাদেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা গত বছরের শেষ থেকে প্রায় এক কোটি বেড়েছে। ২০২২ সালের শেষে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি থাকলেও নভেম্বর শেষে তা বেড়ে ১৯ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইলের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে।

বাংলাদেশে বর্তমানে ৪টি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিটিআরসির তথ্য মতে নভেম্বর শেষে মোবাইল ফোন অপারেটর অনুযায়ী গ্রাহক সংখ্যা হলো গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবি আজিয়াটার ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটক বাংলাদেশের গ্রাহক সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজারে।

উল্লেখ্য ২০২২ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১৮ কোটি ২০ লাখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X