কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ফোনে ভাইরাস আক্রমণ ঠেকাবেন

যেভাবে ফোনে ভাইরাস আক্রমণ ঠেকাবেন

আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। বর্তমানে এটি ছাড়া চলতে পারা প্রায় অসম্ভব। তাই বাধ্য হয়ে বেশির ভাগ সময়ই আমাদের স্মার্টফোন ব্যবহার করতে হয়। তবে কিছু ভুলের কারণে আমাদের এ ডিভাইস থাকে অনিরাপদ। প্রবেশ করতে পারে নানানরকম ভাইরাস। যেমন অজানা একটি অ্যাপে ঢুকলেন কিংবা কোথাও ব্রাউজ করার পর নানান অ্যাড আসতে থাকে। ক্লিক করলেন তো বিপদ ঘরে নিয়ে এলেন। আপনার ফোনে প্রবেশ করবে এসব অ্যাড কিংবা লিংকে থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার। তাই এগুলো থেকে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি।

কীভাবে ক্ষতিকারক ভাইরাস ফোনে প্রবেশ করে তার কয়েকটি কারণ এবং দূর করার উপায় নিচে বিস্তারিত উল্লেখ করা হলো-

জাল সাইটে প্রবেশ : কোনো সন্দেহজনক সাইটে ভুলেও ভিজিট করবেন না। কারণ এতে আপনার ম্যালওয়ার অ্যাটাক করতে পারে। ম্যালওয়ার এক ধরনের ভাইরাস। তাই জাল সাইট ভিজিট করার পর যে কোনো লিংকে ক্লিক করলে আপনার ডিভাইসে ভাইরাস আসার সম্ভাবনা বেড়ে যায়।

অজানা লিংক : আপনার স্মার্টফোন ব্যবহারের সময় বিজ্ঞাপন বা অন্য কোনো মাধ্যমে অনেক অজানা লিংক আসতে পারে। আর এ অজানা লিংকে ক্লিক করলেই হতে পারে বিপদ। অজানা লিংকগুলো আপনার ডিভাইসে ভাইরাসও ইনস্টল করতে পারে। তাই ভুল করেও অজানা লিংকে ক্লিক করবেন না।

ইমেইলের মাধ্যমে : আপনি যদি অপরিচিত কোন ব্যক্তির কোনো অজানা ইমেল, মেসেজের মাধ্যমে কোনো অফারের লিংক, কোনো সিনেমার লিংক পান তাতে ভুলেও ক্লিক করবেন না। কারণ তাতেও থাকতে পারে ফোনের জন্য ক্ষতিকর ভাইরাস।

এপিকে ফাইলের সাহায্যে : অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর আছে। আপনি যদি প্লে স্টোরে কোনো অ্যাপ খুঁজে না পান, তাহলে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এপিকে ফাইলের সাহায্যে অ্যাপটি ইনস্টল করবেন না।

ওয়াইফাইয়ের সমস্যাতেও হতে পারে : বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করলে আপনার ফোনে ভাইরাস প্রবেশ করেতে পারে। অনেকেই বিভিন্ন জায়গায় বিনামূল্যের ওয়াইফাই কানেক্ট করে নেয়। বিশেষ করে বাসে, হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করবেন না। এতে বিভিন্ন ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১০

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১১

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১২

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৩

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৪

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৫

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৬

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৭

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৮

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৯

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

২০
X