কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

শীত কবে বাড়তে পারে জানাল আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

শীতকাল চললেও, ঢাকায় দেখা মেলেনি শীতের তীব্রতা। তাপমাত্রা যেন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। একই অবস্থা থাকতে পারে আগামী দুদিন রাত ও দিনের তাপমাত্রা। তবে জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী পাঁচদিন অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১০

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১১

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১২

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৩

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৪

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৫

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৭

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৮

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

২০
X