কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া

কুয়াশাচ্ছন্ন রাজধানী। ছবি : কালবেলা
কুয়াশাচ্ছন্ন রাজধানী। ছবি : কালবেলা

সারা দেশে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে। আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনও সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে দেখা যায়, আগামী রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

ভোটের দিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে।

এছাড়া আগামীকাল (৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার মতোই দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রাও দুদিন ধরে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। গতকাল দিনাজপুরের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের খুব কাছাকাছি ছিল। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ১ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৩ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীর তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলায় ১০ দশমিক ৫ ডিগ্রি করে সেলসিয়াসে নেমে এসেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X