কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটের তারিখ ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা ৪৭ নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে স্থগিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের ২ দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত নির্বাচনী এলাকা হইতে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহ্বান জানাইতেছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নলিখিত সময়সূচি ঘোষণা করিতেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ আসনের একটি কেন্দ্রে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন একজন, নিকটতম আরেকজন প্রতিদ্বন্দ্বী ৫২ হাজার ২১১ ভোট পান। স্থগিত কেন্দ্রে ভোট রয়েছে ৩ হাজার ৯৩২টি। ভোটের ব্যবধান ৯৮৫ জন। তাই নির্বাচন হবে ওই কেন্দ্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X