শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পমন্ত্রী হলেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : সংগৃহীত
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : সংগৃহীত

পঞ্চমবারের মতো নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আবারও মন্ত্রিসভায় ডাক পেয়ে আবারও শিল্পমন্ত্রীর দায়িত্ব পেলেন অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বর্ণাঢ্য পরিবারের সন্তান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার দাদা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা শুক্কুর মাহমুদ ১৯২৩ সালে অবিভক্ত বাংলার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর থেকে পরবর্তী প্রজন্ম নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছে।

মজিদ পরিবারের উদ্যোগে দুই উপজেলায় রাস্তাঘাট, স্কুল-কলেজ, কারিগরি ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন কাজ হয়েছে। শিল্পমন্ত্রী নিজ অর্থে বাবা অ্যাডভোকেট এম এ মজিদের নামে জেলা আইনজীবী সমিতি ভবন করে দিয়েছেন।

আজীবন এলাকার মানুষদের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাওয়া আওয়ামী লীগের পোড়খাওয়া প্রবীণ এই নেতা ১৯৮৬ সালে প্রথম নরসিংদী-৪ আসনের এমপি নির্বাচিত হন।

পরে তিনি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারপর ২০০৮ সাল থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত পরপর চারবার এই আসনের ভোটাররা জনগণের প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শিল্পমন্ত্রী হুমায়ূন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X