কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসের এক বিবৃতিতে সোমবার (১৫ জানুয়ারি) ওই শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বার্তায় লিখেছেন, দীর্ঘ দিনের বন্ধুত্বের সূত্রে চীন ও বাংলাদেশ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, একে অন্যকে বিবেচনা করেছে সমান হিসাবে এবং অর্জন করেছে পারস্পরিক মঙ্গল; এ সম্পর্ক উভয়ের জন্য লাভজনক।

চীনা পররাষ্ট্রমন্ত্রী লেখেন, একে অপরের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত ইস্যুতে চীন ও বাংলাদেশ একে অন্যকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। চীন-বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে।

দুদেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুদেশের শীর্ষ নেতৃত্বের সম্মতির আলোকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন ওয়াং ই।

এর আগে, রোববার (১৪ জানুয়ারি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

জয়শঙ্কর তার পোস্টে লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে প্রত্যাশা কর‌ছি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দা‌য়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X