ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন ড. শৌকত আকবর

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন ড. শৌকত আকবর

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছেন কমিশনের সদস্য, রূপপুর পিডি ও বিশিষ্ঠ পরমাণু বিজ্ঞানী ড. মো. শৌকত আকবর। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি যোগদান করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ সেলিম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরমাণু শক্তি কমিশনের ভৌতবিজ্ঞান পদে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত ড. শৌকত আকবরকে কমিশনের (চলতি দায়িত্ব) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই তিনি এ পদে যোগদান করেন।

সর্বশেষ তিনি ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রকল্প পরিচালক ছাড়াও নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি অব বাংলাদেশের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দিয়েই কর্মজীবন শুরু করেন শৌকত আকবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করে তিনি কমিশনের পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন। এ বিভাগের পরিচালক থাকা অবস্থায় প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পান বৃহত্তম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দায়িত্বে থাকাকালীন সময়ে শৌকত আকবর জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য ড. শৌকত আকবর সময় কাটিয়েছেন জাপানে। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিভিন্ন প্রশিক্ষণ এবং সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X