কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

উড়োজাহাজের ককপিটের কাচে ফাটল, দুই ঘণ্টা উড়ে ফিরে এলো ঢাকায়

বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত।
বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। উড়োজাহাজের ককপিটের কাচে ফাটল থাকায় দুই ঘণ্টা উড়ে আবার ফিরে আসতে হয় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজটিকে।

শনিবার (২০ জানুয়ারি) বিমান সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপর ফ্লাইটটির ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ভারতের আকাশসীমা থেকে আবার শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজটিকে ফিরিয়ে আনেন। এ সময় ২৮৫ জন যাত্রী ছাড়াও ফ্লাইটে ১২ জন ক্রু ছিলেন।

এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি সৌদি আরবের দাম্মাম যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখতে পান ক্যাপ্টেন।

তিনি আরও জানান, ফাটল দেখতে পেয়ে ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন। ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। উড়োজাহাজের যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়েছিল। রোববার বেলা ১১টার ফ্লাইটে চলে গেছেন যাত্রীরা।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আকাশে উড্ডয়নরত অবস্থায় বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের কাচ ফেটে গেলে ফ্লাইটটি মালয়েশিয়ায় জরুরি অবতরণ করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X