কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার ৪০ বছর পর পেলেন প্রাইমারির নিয়োগপত্র 

প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র হাতে নিয়ে ষাটোর্ধ্ব দীনবন্ধু ভট্টাচার্যসহ আরও দুজন। ছবি : বিবিসি বাংলা।
প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র হাতে নিয়ে ষাটোর্ধ্ব দীনবন্ধু ভট্টাচার্যসহ আরও দুজন। ছবি : বিবিসি বাংলা।

প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন যুবক বয়সে। পরীক্ষা পরবর্তী ফলাফল নিয়েও ছিলেন আশাবাদী। সেই আশা থেকেই অপেক্ষা। প্রতীক্ষিত চাকরির চিঠি ঠিকই হাতে পেয়েছেন। তবে ৪০ বছর পর। যখন তিনি যুবক থেকে বৃদ্ধ। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দীনবন্ধু ভট্টাচার্যের সাথে। বর্তমানে তার বয়স ৬৪ বছর।

আশির দশকে প্রাথমিক শিক্ষকের পদে চাকরির জন্য পরীক্ষাও দিয়েছিলেন দীনবন্ধু ভট্টাচার্যসহ আরও ৬২ জন। যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পেয়ে আইনের আশ্রয় নেন। সে দায়ের করা মামলার সুরাহা হতেই এ দীর্ঘকাল। দীর্ঘ লড়াইয়ের পর চাকরির চিঠি পাওয়া ব্যক্তিদের এরইমধ্যে অবসর নেওয়ার বয়সসীমা অতিক্রম করেছেন।

দীনবন্ধু ভট্টাচার্য বলেন, প্রাথমিক শিক্ষকের জন্য যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি যুবক। সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। চাকরির জন্য অপেক্ষা করতে করতে এখন আমার বয়স ৬৪। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠি পেয়েছি। আমি একা নয়, আমার মতো ৬৬ জন এই চিঠি পেয়েছে। এর মধ্যে চারজন বেঁচেই নেই।

চাকরির এ নিয়োগপত্র হাতে পাওয়াটা মোটেই সহজ ছিল না। আদালতে দ্বারস্থ হওয়ার পরেই সামনে আসতে থাকে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। আদালতে দীর্ঘসূত্রিতার পরও থেমে থাকেনটি তারা। চাকরির দাবিতে করেছেন মিছিল। প্রতিবাদে কখনওবা মাথার চুল কামিয়েছেন। এ ঘটনায় স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীর ঘনিষ্ঠদের গ্রেপ্তারও করা হয়। প্রেপ্তার হন শিক্ষা দপ্তরেরর একাধিক কর্মকর্তাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১০

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১২

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৩

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৪

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৫

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৬

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৭

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৮

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৯

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

২০
X