কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

সাঁওতালদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিল পুনাক

শীতার্ত সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
শীতার্ত সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শীতার্ত সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল মঙ্গলবার ‘মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ এ প্রতিপাদ্যে শীতবস্ত্রের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করা হয়।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় পুনাক সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহসভানেত্রী আফরোজা পারভীন, ডা. প্রথমা রহমান সিদ্দিকী, নাফিস সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাহমুদা নাজনীন, তৌহিদা নূপুরসহ পুনাকের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী বলেন, দেশের ছোট ছোট গোষ্ঠী বা সম্প্রদায়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা নাচোলে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।

তিনি বলেন, আজ সাঁওতালদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশের অন্যান্য স্থানের পিছিয়ে পড়া মানুষের জন্যও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সাঁওতালদের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধেও সাঁওতালদের অনন্য অবদান রয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া, পাঁচশজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে নাচোলের মহানইল গ্রামে দশটি স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করা হয়। এ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদিকা নাসিম আমীন এবং সমাজ কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের সদস্যরা। অনুষ্ঠান বাস্তবায়নে ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X