কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের আবাসিক শিক্ষার্থী, কর্মচারী, দারোয়ান ও সাইন্সল্যাব সংলগ্ন ফুটপাতে অবস্থানকারী মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা কলেজ ও কলেজ সংলগ্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মামুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাসেল, সদস্য সালম রহমান, ছিলেন নাঈমুন, মুরাদ, জীম, শিশির, আয়ান, দীপ্তসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে শিক্ষার্থী ও নৈশপ্রহরীদের মধ্যে ২৩টি কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে ১৩০টি কম্বল বিতরণ করা হবে।

এ কর্মসূচির সার্বিক সহযোগিতাকারী ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন বলেন, ‘ছাত্রদল বরাবরই দেশও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আজকের কম্বল বিতরণ কর্মসূচি তারই একটি ছোট্ট প্রয়াস। কিন্তু আমাদের এই প্রয়াসটি অসচ্ছল মানুষের জন্য একটু হলেও সুখের কারণ হয়ে দাঁড়াবে- এটা আমাদের বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। তার আগমন আমাদের দল এবং দেশের জন্য একটি নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে আসবে, এটা আমাদের বিশ্বাস। তার নেতৃত্বে ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আমরা সবাই মিলে দেশের পক্ষে সংগ্রাম চালিয়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১১

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১২

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৩

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৬

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৮

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৯

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

২০
X