কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি প্রয়োজনে এনআইডি কার্যক্রম চালু রাখতে ইসির নির্দেশনা

জরুরি প্রয়োজনে এনআইডি কার্যক্রম চালু রাখতে ইসির নির্দেশনা

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নেওয়া মাঠ কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্যেও বিদেশগামী ও জরুরি প্রয়োজনে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন এমন ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়।

এতে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এ সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ২০২৪ সালের ১ জানুয়ারি ভোটার হিসেবে যোগ্য হয়েছেন এবং পরে অফিসে এসে যারা নিবন্ধিত হয়েছেন তাদের খসড়া ভোটার তালিকা ২১ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে।

ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের চলমান প্রক্রিয়ায় নতুন ভোটার হিসেবে নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছে ইসি।

এদিকে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

ওইদিন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন।

তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X