কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আরও ২ বছর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক থাকছেন আজিজুর রহমান

মো. আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
মো. আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক পদে আরও দুই বছর থাকছেন মো. আজিজুর রহমান। তাকে চুক্তিতে আরও দুই বছরের জন্য আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক (তার মূল পদ) নিয়োগ দিয়ে পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাকরির মেয়াদ শেষে আগামী ১ ফেব্রুয়ারি আজিজুর রহমানের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে আজিজুর রহমানের এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি গ্রেড-৫ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X