কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শিক্ষাপ্রতিষ্ঠান বর্জ্যমুক্ত করতে জাপানি মডেল ব্যবহার করবে সরকার’

সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান সিঙ্গেল ইউস প্লাস্টিকসহ বর্জ্য মুক্ত করতে জাপানি মডেল ব্যবহার করা হবে। জাপানি ড্রিম এডুকেশন মডেল ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে দেশের বিদ্যালয়গুলোকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ করা হবে। এলক্ষ্যে বিদ্যালয়গুলোতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হবে।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব কথা বলেন। এর আগে স্কুল এইড জাপান, বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কাতসুশি ফুরুসাওয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল পরিবেশমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

স্কুল এইড জাপান, বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কাতসুশি ফুরুসাওয়া বলেন, স্কুলগুলোতে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অনুকরণীয় মডেল তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে এসডিজি ক্লাব কার্যক্রম বাস্তবায়ন করতে চাই, যার ফলে পরিবেশবান্ধব জাতি গঠন হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার মডেল সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। পরিবেশবিষয়ক শিক্ষা সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।

এর পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে বৈঠকে পরিবেশমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো বড় শহরগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বর্জ্য ও দূষণ মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পরে মন্ত্রী ড্যান্ডি ইউনিভার্সিটির প্রফেসর জন রোয়েন নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় জলবায়ু ইস্যু বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে স্কটল্যান্ডের সাঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনউমেন এর প্রতিনিধি দলের সঙ্গে অপর এক বৈঠকে পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন কাজ করছে এবং সরকার জেন্ডার বাজেট প্রণয়ন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X