কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদের পাশাপাশি সুসংবাদও দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ কুমিল্লা মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে তাপমাত্রা বাড়ার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। যাকে ধরা হয় তীব্র শৈত্যপ্রবাহ।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে এ সময় অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হওয়ার কথা বলছে আবহাওয়া অফিস।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পরের ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। শেষ ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X