কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাইফার বার্তা ফাঁসের ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার মন্ত্রণালয়ে সাইফার (গোপনীয়) বার্তা ফাঁসের ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, সাইফার বার্তা ফাঁসের ঘটনায় জাতীয় স্বার্থের ক্ষতি হয়নি। তবে অপকর্মটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, অনেক সময় এমন কিছু বিষয় ফাঁস করা হচ্ছে যা প্রকাশ্যে আনার কথা ছিল না। যারা এই গোপন নথিগুলোর সঙ্গে জড়িত তাদের আরও সতর্ক হওয়া উচিত।

এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, এ দেশে যে কেউ যখন তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো কক্ষে প্রবেশ করে। অন্য কোনো দেশের পররাষ্ট্র দপ্তরের নথিপত্রে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রবেশের কড়াকড়ির কথা তুলে ধরে বলেন, আশা করি আমরাও ভবিষ্যতে এমন বিধিনিষেধ করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X