কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

তাড়াশে তিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনের নির্মম খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনের নির্মম খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনের নির্মম খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার (৩১ জানুয়ারি) মিলন কান্তি দত্ত, মনীন্দ্র কুমার নাথ, বিপ্লব দে ও সাগর হালদারের সমন্বয়ে গঠিত যৌথ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতিনিধি দলের নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের শিকার পরিবারের আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। পরে নেতৃবৃন্দ স্থানীয় থানার ওসি শহীদুল ইসলাম ও সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের কার্যালয়ে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।

এ সময় পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল আসামি নিহত বিকাশ সরকারের ভাগ্নে রাজিবকে ইতোমধ্যে গ্রেপ্তার করার কথা প্রতিনিধিদলকে জানান। প্রতিনিধিদল পুলিশ সুপারকে এ ঘটনা গভীরভাবে খতিয়ে দেখার অনুরোধ করে। যাতে প্রকৃত অপরাধীরা কোনোভাবেই পার না পায়।

যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, দিলীপ গৌড়, সুনীল দে, সুজন দে, মানিক দাস, ছনি দাস, উৎপল সাহা ও সৌরভ ঘোষ পিনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X