কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

‘ক্যান্সার রোগী বাড়ার পেছনে রয়েছে তামাক কোম্পানির হাত’

ক্যান্সার দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছবি : কালবেলা
ক্যান্সার দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছবি : কালবেলা

ক্যান্সারের প্রধান কারণ ধূমপান ও পান-জর্দার ব্যবহার। ক্যান্সার রোগী বাড়ার পেছনে রয়েছে তামাক কোম্পানীর হাত। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় সরকার দেশে আইন ও সহায়ক নীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করলেও কোম্পানীগুলো প্রতিনিয়ত আইন লঙ্ঘন করে তামাক ব্যবহারে জনগনকে উৎসাহ করে চলেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

অবস্থান কর্মসূচি শেষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের একটি প্রতিনিধিদল জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের নবনিযুক্ত সমন্বয়কারী (যুগ্ম সচিব) মো. আখতারউজ-জামানের সাথে স্বাক্ষাৎ করেন। এ সময় তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে নীতি সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দ্রুত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ সংশোধনের অনুরোধ জানান তারা।

এছাড়াও প্রতিনিধিদলের পক্ষ থেকে আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানীগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি তামাক চাষ সংক্রান্ত নীতি চুড়ান্ত করার বিষয়ে অনুরোধ জানানো হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী প্রতিনিধিদলকে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার আন্তরিক প্রচেষ্টা অব্যহত থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন। এ সময় জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার ডা. মো. ফরহাদুর রেজা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক, অর্থনৈতিক গবেষণা ব্যুরোর প্রজেক্ট ম্যানেজার হামিদুল ইসলাম হিল্লোল, নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, টিসিআরসির প্রজেক্ট ম্যানেজার ফারহানা জামান লিজা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির পার্টনারশীপ এন্ড নেটওয়াকিং ম্যানেজার আলী আজমান, ডাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব এবং নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X