সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাত বছরের সাবিহা বাঁচতে চায়

শিশু সাবিহা। ছবি : সংগৃহীত
শিশু সাবিহা। ছবি : সংগৃহীত

যে বয়সে মাঠ-ঘাটে ছুটে বেড়ানো আর রঙিন স্বপ্নে ভেসে থাকার কথা, সেই বয়সেই মৃত্যুভয়ের সঙ্গে প্রতিদিন লড়াই করছে ফরিদপুরের সদরপুর উপজেলার সাত বছরের ছোট্ট শিশু সাবিহা। অর্থের অভাবে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেলে যে কোনো মুহূর্তেই থেমে যেতে পারে তার কোমল প্রাণ।

সাবিহার বাবা শহিদুল ইসলাম জানান, কিডনির একটি অপারেশনের পর বিভিন্ন পরীক্ষায় শরীরে ক্যানসার ধরা পড়ে। মেয়ের জীবন বাঁচাতে প্রথমে ঢাকার সরকারি হাসপাতালে চিকিৎসা চললেও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে।

বর্তমানে সাবিহা ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে নিয়মিত কেমোথেরাপি দিতে হচ্ছে এবং ঘন ঘন রক্তের প্রয়োজন দেখা দিচ্ছে। পা ও মেরুদণ্ডে ভয়াবহ ঘা থাকায় প্রতিদিন ড্রেসিং করতে হয়, আর অসহ্য ব্যথায় প্রায়ই কান্নায় ভেঙে পড়ে শিশুটি। মেয়ের কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারেন না বাবা-মা।

সাবিহার বাবা শহিদুল ইসলাম সদরপুর মহিলা কলেজে দীর্ঘদিন ধরে একজন অবৈতনিক শিক্ষক হিসেবে কর্মরত। সীমিত আয়ের এই শিক্ষক জানান, মেয়েকে বাঁচাতে যা ছিল সবই শেষ করেছি। এখন আর কিছুই নেই। শুধু আল্লাহ আর মানুষের দয়ার দিকে তাকিয়ে আছি।

পরিবারটি ইতোমধ্যে ধার-দেনায় জর্জরিত। নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে, আর মেয়ের ব্যয়বহুল কেমোথেরাপি চালানো তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডা. সজীব কর্মকার বলেন, সাবিহার চিকিৎসা দীর্ঘমেয়াদি। নিয়মিত কেমোথেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা না হলে তার জীবন যে কোনো সময় মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

এই অবস্থায় সাবিহার পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছে। তাদের একটাই আর্তি— সাহায্য পেলে হয়তো বাঁচতে পারে ছোট্ট সাবিহা এবং ফিরতে পারে তার হারানো শৈশবের হাসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X