কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে অসুস্থ প্রবাসীকে চিকিৎসা শেষে দেশে আনল বিমান 

অসুস্থ আশিককে চিকিৎসা শেষে দেশে আনল বিমান। ছবি : সৌজন্য
অসুস্থ আশিককে চিকিৎসা শেষে দেশে আনল বিমান। ছবি : সৌজন্য

দীর্ঘ দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবাসী আশিক মিয়া ওরফে খোকন। তার অসুস্থতার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানে জরুরি অবতরণও করাতে হয়। এরপর বিমানের তত্ত্বাবধানে সেখানেই চলে চিকিৎসা। টানা ১০ দিন চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর ওই যাত্রীকে দেশে স্বজনদের কাছে পৌঁছে দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত রোববার তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বিমানের কর্মকর্তারা জানান, আশিকের বাড়ি ঢাকা জেলার দোহারে। ২ ফেব্রুয়ারি তিনি রিয়াদ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৪০ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন। ফ্লাইটটি উড্ডয়নের এক ঘণ্টা পর ওই যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এমন পরিস্থিতিতে ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাট বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন।

বিমান সূত্র জানায়, অসুস্থ আশিককে প্রথমে এয়ারপোর্টের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ওমানের কিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে তার ব্রেন স্টোকের বিষয়টি নিশ্চিত হয়ে ওই রাতেই মাস্কাটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসার পর ১০ ফেব্রুয়ারি তাকে সাধারণ শয্যায় স্থানান্তর করেন চিকিৎসকেরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে অসুস্থ হয়ে পড়া যাত্রী আশিকের ওমানের ভিসা করা এবং তিনটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার সুস্থতায় চিকিৎসক সনদ পাওয়ার পর গত রোববার বিজি৭২২ যোগে ঢাকায় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে যাত্রীর সকল খরচ বহনের ব্যাপারে হাসপাতাল ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিমানের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব সময়ে দেশ ও দেশবাসীর কল্যাণে নিয়োজিত রয়েছে। বিশেষ করে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সর্বদা পাশে আছে বিমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১০

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১১

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১২

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৩

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৪

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৫

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৬

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৭

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৯

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

২০
X