কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই প্রবাসীরা এনআইডি পাচ্ছেন আজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশিদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের কার্যক্রম শুরু হবে।

এর মধ্য দিয়ে উদ্যোগ গ্রহণের প্রায় সাড়ে তিন বছর পর আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা এনআইডি পেতে যাচ্ছেন।

ইসি সূত্র জানায়, এনআইডি বিতরণ করতে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের নেতৃত্বে ইসি সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি দল আরব আমিরাত পোঁছেছে। সোমবার এ প্রতিনিধিদল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলের উপস্থিতিতে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এ দিন নিবন্ধন করা শতাধিক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এর ফলে দেশের বাইরে জাতীয় পরিচয় নিবন্ধনের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি জানান, ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে।

আহসান হাবিব খান আরও বলেন, ‘ইসির দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি তুলে দেওয়ার উদ্যোগ সফল হচ্ছে। এতে সম্মানিত প্রবাসীদের নানা ধরনের নাগরিক সেবা গ্রহণসহ রেমিট্যান্স পাঠানো যেমন সহজতর হবে, তেমনি দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।’

গত মে মাসে ইসির নিজস্ব দলের (কারিগরি ও প্রশাসনিক) সহযোগিতায় দূতাবাস সংশ্লিষ্ট জনবলকে ভোটার নিবন্ধন ও এনআইডি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা, স্থানীয় মোবাইল নম্বরে এসএমএস পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়।

এরপর জুনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম চালু হয়। এখন পর্যন্ত এনআইডি পেতে মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালদ্বীপে থাকা ৫ হাজারেও বেশি প্রবাসী নাগরিক আবেদন করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কালবেলাকে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে পরীক্ষামূলক কাজটির পর আগামী এক বছরে অন্তত ১৫টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবা শুরুর চেষ্টা করা হবে। এর মধ্যে বেশি রেমিট্যান্স আসে—এমন দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X