কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাট চাষে আগ্রহী মিসর, চায় বাংলাদেশের সহযোগিতা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। এ সময় পাট চাষে আগ্রহ প্রকাশ করেছেন মিসর। এজন্য বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসর আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। মিসরের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ খুব ছোট। সেটি কীভাবে আরও বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করেছি। তারা তাদের দেশে পাট চাষ করতে চায়। পাট চাষের ব্যাপারে আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি, সহযোগিতা করতে পারব।

সাক্ষাতে গাজা এবং রোহিঙ্গা প্রসঙ্গে কী কথা হয়েছে- এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, গাজায় যাতে যুদ্ধ বিপর্যয় কাটানো যায় এবং মানবিক সহায়তা আরও চাহিদা অনুযায়ী করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরও কীভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, সে বিষয়ে জোর দিয়েছেন। তারা উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের দ্বিতীয় যৌথ পরামর্শক সভা দ্রুত করার বিষয়ে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X