কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

মিশরের মরুভূমিতে মিলল গ্যাসের খনি, মজুত কত?

মিশরের মরু এলাকা। ছবি: সংগৃহীত
মিশরের মরু এলাকা। ছবি: সংগৃহীত

নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে মিশর। দেশটির পশ্চিম মরুভূমিতে এ গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে।

শনিবার (৮ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশরের জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন গ্যাসক্ষেত্রটি বাদর-১৫ এলাকায় আবিষ্কৃত হয়েছে। এটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১.৬ কোটি ঘনফুট গ্যাস এবং ৭৫০ ব্যারেল কনডেনসেট।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ক্ষেত্র থেকে প্রায় ১.৫ বিলিয়ন (১৫০০ কোটি) ঘনফুট গ্যাস মিশরের মোট মজুতে যুক্ত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সাফল্য মন্ত্রণালয়ের বিনিয়োগ উৎসাহমূলক পদক্ষেপের অংশ, যার লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো এবং আমদানি হ্রাস করা।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রী করিম বাদাওয়ি শুক্রবার সরকারি সংবাদ সংস্থাকে জানান, সরকার আগামী পাঁচ বছরে গ্যাস উৎপাদন প্রতিদিন ৬.৪ থেকে ৬.৬ বিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা করেছে। আর এটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর বড় বিনিয়োগের মাধ্যমে সম্ভব হবে।

তিনি বলেন, ২০২৬ সালে ভূমধ্যসাগরে ১৪টি অনুসন্ধানমূলক কূপ খনন করা হবে, যেখানে প্রায় ১২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী জানান, ২০২১ সাল থেকে দেশীয় গ্যাস ও তেলের উৎপাদন কমে গিয়েছিল বিনিয়োগ হ্রাসের কারণে। তবে সাম্প্রতিক বিনিয়োগবান্ধব উদ্যোগের ফলে উৎপাদন হ্রাসের প্রবণতা বন্ধ হয়েছে এবং পুনরায় প্রবৃদ্ধি শুরু হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X