কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মিসরে উন্মুক্ত হলো বিশ্বের বৃহত্তম জাদুঘর, কী আছে এতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর মিসরে চালু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক জাদুঘর। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম নামের ওই জাদুঘরটি মিসরে অবস্থিত গিজার পিরামিডের পাশেই নির্মাণ করা হয়েছে।

প্রকল্পটি শুরু হয়েছিল ১৯৯২ সালে হোসনি মোবারকের আমলে। তবে নির্মাণ কাজ শুরু হয় ২০০৫ সালে। দীর্ঘ সময় ধরে নানা প্রতিবন্ধকতা, আর্থিক সংকট, আরব বসন্ত, করনো মহামারি অতিক্রম করে অবশেষে মিসরীয়দের স্বপ্নের জাদুঘরটি বাস্তব রূপ পেল। এতে ব্যয় হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার।

গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামকে বলা হচ্ছে প্রাচীন মিসরীয় সভ্যতার স্থায়িত্ব ও মহিমার প্রতীক। জাদুঘরটি ২.৫৮ লাখ বর্গফুট জায়গাজুড়ে তৈরি, যা প্রায় ৭০টি ফুটবল খেলার মাঠের সমান।

এই জাদুঘরে মিসরের প্রাক-রাজবংশীয় যুগ থেকে কপটিক যুগ পর্যন্ত প্রায় ১ লাখ প্রত্নবস্তু সংরক্ষিত আছে। যার মধ্যে রয়েছে ৩ হাজার দুশ বছরের পুরোনো রামেসিস দ্বিতীয়ের ৮৩ টন ওজনের বিশাল মূর্তি এবং খুফু ফেরাউনের ৪ হাজার পাঁচশ বছরের পুরোনো রাজকীয় নৌকা। যিনি গিজার বিখ্যাত পিরামিড নির্মাণের জন্য পরিচিত।

জাদুঘরের প্রধান নির্বাহী আহমেদ ঘোনেইম জানান, এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যাতে মিক্সড রিয়েলিটি ও মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা যায়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X