কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

চার বিভাগে বৃষ্টির আভাস, রাতে বাড়বে তাপমাত্রা

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের চার বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিন-রাতের তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে। এ সময়ে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি ছিল। বরিশাল ও ঢাকা বিভাগেরও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে।

একদিনের ব্যবধানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও অনেকটা কমে গেছে। রাতের তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ঢাকায়ও। তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X