কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
হিট অফিসারকে নিয়ে মন্তব্য

ফখরুলের কুশপুত্তলিকা দাহ

রাজু ভাস্কর্যের পাদদেশে মির্জা ফখরুরের কুশপুত্তলিকা দাহ। ছবি: কালবেলা
রাজু ভাস্কর্যের পাদদেশে মির্জা ফখরুরের কুশপুত্তলিকা দাহ। ছবি: কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিস) হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জেরে কুশপুত্তলিকা দাহ করেছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বিএনপি বয়কট’সহ মির্জা ফখরুলকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা নিজেদের ছাত্রলীগের নেতা হিসেবেও দাবি করেন।

আয়োজকরা বলেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীবিদ্বেষী, শালীনতাবহির্ভূত, অসভ্য ও অশ্লীল বক্তব্য দিয়েছেন। অতি দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।'

এ সময় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে বলতে চাই, আপনি নিজে একজন বয়স্ক লোক হয়ে নিজের মেয়ের বয়সের একজন মেয়েকে কীভাবে বলতে পারেন আপনি তাকে দেখে হিটেড হয়ে যান। এ রকম একজন লোক দলের মহাসচিব কীভাবে হয়, সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয়, আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান কীভাবে কথা বলতে হয়, কোন ভাষায় প্রতিবাদ জানাতে হয়। আপনাকে অবশ্যই সংবাদ সম্মেলনে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।'

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা শিমা বলেন, 'হিট অফিসারকে নিয়ে মির্জা ফখরুল যে অশ্লীল মন্তব্য করেছেন, তা একটি দলের মহাসচিবের কাছ থেকে আশা করা যায় না। তার এ মন্তব্যের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ মন্তব্যের জন্য তাকে অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।’

উল্লেখ্য, গত শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘বিদেশ থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, চাকরিটার নাম হিট অফিসার। তো এখন আমরা হিটেড হয়ে গেলাম।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X