কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থতার জন্য পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেননি স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন এবং প্যারেড পরিদর্শন করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন।

তবে অসুস্থতার জন্য পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জানা গেছে, তিনি অসুস্থ অবস্থায় বাসায় অবস্থান করছেন। তার অসুস্থতার বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ সপ্তাহের রেওয়াজ অনুযায়ী, প্যারেড মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পুলিশপ্রধান। পরে অনুষ্ঠানে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থতার জন্য উপস্থিত না থাকায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে অভ্যর্থনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১০

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১১

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১২

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৩

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৪

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৫

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৭

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৮

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

২০
X