কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ উদ্বোধন

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান। ছবি : আইএসপিআর
আস্থা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ উদ্বোধন

‘এ দেশে একটি লোকও নিরক্ষর থাকবে না’ প্রধানমন্ত্রীর এই স্বপ্ন ও ঘোষণা বাস্তবায়নের প্রতিপাদ্যকে সামনে রেখে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বল্প প্রিমিয়ামের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ নীতিটি সর্বপ্রথম ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীপ্রধানের দিক-নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই লাখ শিক্ষার্থী বিমার আওতায় সুরক্ষিত করতে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমার’ উদ্যোগ গ্রহণ করা হয়, যা শিক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, অ্যাডজুটেন্ট জেনারেলসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিরা, সামরিক ও আধা-সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X