ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন

সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। ছবি : সংগৃহীত
সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বাংলা ভিশন টেলিভিশনের প্রতিনিধি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক পদে মানবজমিনের প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ব্যালট বক্স উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউজ্জামাল বদি ও অ্যাডভোকেট আব্দুল আলিম।

নির্বাচনে সহসভাপতি পদে রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান (একাত্তর টিভি), তথ্য ও প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান লিটন, ক্রীড়া সম্পাদক পদে খায়রুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহাগ আলী (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), সাইফুল মাবুদ (কালের কণ্ঠ), আজাদ রহমান (প্রথম আলো), এম রায়হান (একুশে টিভি), আব্দুল হাই (ভোরের ডাক), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি) ও মিরাজ জামান রাজ (দুরন্ত প্রকাশ) নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X