কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নৌবাহিনীপ্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধান
নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে নৌসদরে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরী। ছবি : আইএসপিআর

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের বিমান বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর নৌসদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে নৌবাহিনীপ্রধান ভারতীয় বিমান বাহিনীপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে ভারতীয় বিমান বাহিনীপ্রধান পরিদর্শন বই সই করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে, নেভাল অ্যাটাশে, নৌসদরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।

এর আগে ভারতীয় বিমানবাহিনীপ্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

১০

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

১১

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

১২

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

১৩

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১৪

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৫

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৮

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৯

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

২০
X