কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে বিকল গাড়ি অপসারণে পুলিশ, প্রাণ বাঁচল ৪০ জনের

পুলিশ পথচারীদের সহায়তায় শিকড়ের বিকল হওয়া বাসটি অপসারণ করে। ছবি : কালবেলা
পুলিশ পথচারীদের সহায়তায় শিকড়ের বিকল হওয়া বাসটি অপসারণ করে। ছবি : কালবেলা

সায়েদাবাদ রেলক্রসিংয়ের ওপর হঠাৎ করেই শিকড় পরিবহনের একটি গাড়ি বিকল হয়ে যায়। ওই এলাকায় দায়িত্বরত পুলিশের সার্জেন্ট মুহিব্বুল্লাহ মুহিবের দ্রুত সিদ্ধান্তে আশপাশের পথচারীদের সহায়তায় সেই বাস রেললাইন থেকে অপসারণ করা হয়। আর এতে প্রাণে বেঁচে যান বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনটি কমলাপুর ত্যাগ করার পরে রাজধানীর সায়দাবাদ রেল ক্রসিংয়ে পৌঁছার কিছু সময় আগে বাসটি লাইনের ওপর বিকল হয়ে যায়। ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে শিকড় পরিবহনের বাসটি রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুরের উদ্দেশে যাচ্ছিল। সায়েদাবাদ রেলক্রসিংয়ের ওপরে পৌঁছলে হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে যায়।

বিষয়টি দেখে এগিয়ে আসেন ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুহিব্বুল্লাহ মুহিব। তার সাহায্যে এগিয়ে আসেন আশপাশের মানুষজন ও পথচারীরা। সবার সহায়তায় মুহূর্তের মধ্যেই গাড়িটি রেললাইন থেকে অপসারণ করা হয়। আনুমানিক এর ঠিক ৩০ সেকেন্ডের মধ্যেই ট্রেনটি সায়েদাবাদ রেলক্রসিং অতিক্রম করে। ফলে সমূহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

এ বিষয়ে পুলিশ সার্জেন্ট মুহিব জানান, সকাল থেকেই ডিউটি করছিলাম। হঠাৎ করেই দেখলাম রেল বার পড়ে গেছে কিন্তু রেললাইনের ওপরে যাত্রীবোঝাই বাস। কোনোদিক চিন্তা না করেই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গীয় ফোর্স এবং সাধারণ মানুষের সহায়তায় বাসটিকে পেছনে ঠেলে দেই। এত মানুষের উপকারে আসতে পেরে ভালো লাগছে। পুলিশ হিসেবে মানুষের সেবা করাই আমাদের ব্রত, আমি আমার কাজটি করতে পেরেছি- মানুষ আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়েছে এতেই আমার শান্তি। আল্লাহর শুকরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১০

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১১

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১২

আগুনে পুড়ল বিদ্যালয়

১৩

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৪

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৫

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৬

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৭

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১৮

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৯

সীমান্তে বিজিবির ওপর হামলা

২০
X