রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ এএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাবা-ছেলের লাশ উদ্ধার

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- গিয়াস উদ্দিন ও তার ছেলে রাকিব হোসেন। রাকিব পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ও তার বাবা স্কুল শিক্ষক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা। এর আগে রাত ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এসি রাজন সাহা বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার বেরাইদ জেনে পাড়া এলাকার একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাসায় ডাকতে যান পার্শ্ববর্তী এক মুদি দোকানী। কিন্তু বাসায় গিয়ে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা মিলে দরজা ভাঙ্গেন।

পরবর্তী রুমের ভেতরে গিয়ে স্থানীয়রা দেখতে পান রাকিবের বাবা পেশায় স্কুল শিক্ষক গিয়াসউদ্দিনের মরদেহ খাটের ওপরে আছে। পাশের রুমের ফ্যানের সঙ্গে ঝুলছে রাকিবের মরদেহ।

পরবর্তীতে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X