কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে : মেয়র তাপস

শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত
শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমাদের সন্তানদের আরও চৌকস, মেধাবী, বুদ্ধিদীপ্ত ও ক্রীড়া অনুরাগী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই, আমাদের সন্তানরা শুধু শিক্ষায় নয়, ক্রীড়া-সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাক। তারা নিজেদের স্মার্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে আয়োজিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়কে অচিরেই একটি উচ্চমানের বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মেয়র তাপস।

তাপস বলেন, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি অবহেলিত বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়ে পাঠদানের কোনো অনুমতি ছিল না। আমরা পাঠদানের ব্যবস্থা করেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। আমরা নিজস্ব জমিতে একটি চারতলা আধুনিক ভবন নির্মাণ করছি। এ বছর থেকে নবনির্মিত এই ভবনেই আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চমানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, আমাদের মেয়র যেখানে সম্পৃক্ত আছেন, সেখানে আমি আছি। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহযোগিতাসহ যে কোনো প্রয়োজনে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা এমপিওভুক্ত হতে চাইলে তাতেও আমি সর্বোচ্চ আন্তরিকতা সঙ্গে সহযোগিতা করব।

পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X