কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ হচ্ছে কুতুবখানা : ড. শমশের আলী

ড. শমশের আলী। ছবি : সংগৃহীত
ড. শমশের আলী। ছবি : সংগৃহীত

পরমাণু বিজ্ঞানী, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শমশের আলী বলেছেন, আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকিয়ে বলি, তাহলে কোরআন শরিফে মসজিদের কথা বলা হয়েছে ২৮ বার। রাসুল (সা.) নিজেই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। মসজিদ হচ্ছে কুতুবখানা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী।

তিনি বলেন, মসজিদে নববী ছিল তার সেক্রেটারিয়েট। এই গবেষণা কেন্দ্রে এমন লাইব্রেরি গড়ে তুলুন, যেখানে অতীতের সব ভালো বই সংরক্ষণ করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের খতিব আবু সাইয়িদ মো. সালিমুল্লাহ, বায়তুল শরফ ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহসহ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ‘আধ্যাত্মিক ও জাগতিক জীবন দর্শন : মওলানা আবদুল জব্বার (র.)-এর সাধনা’ শিরোণামে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X