কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের সূত্রপাত নিচতলায়, নামতে গিয়ে পুড়ে যায় অনেকে: র‌্যাবের ডিজি

ডিজি এম খুরশীদ হোসেন। ছবি : সংগৃহীত
ডিজি এম খুরশীদ হোসেন। ছবি : সংগৃহীত

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, একটি দোকানের সিলিন্ডার থেকে বেইলি রোডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছলেও অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিচে নামতে গিয়ে অনেকে পুড়ে গেছেন।

শুক্রবার (১ মার্চ) সকালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের হাসপাতালে দেখতে এসে এসব তথ্য জানান তিনি।

খুরশীদ হোসেন বলেন, এতে ধোঁয়া ছড়িয়ে পড়লে মার্কেটে একটি মাত্র সিঁড়ি থাকায় মারা যাওয়া ব্যক্তিরা নামতে পারেননি। সিঁড়িতে সিলিন্ডার রাখার বিষয়টি দেখতে গেলে, অতীত থেকে এখন পর্যন্ত যত অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বিল্ডিং কোড অনুযায়ী কতটা হয়েছে, তা দেখতে হবে।

তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও তদন্ত শুরু করিনি। আমাদের তদন্ত বিভাগ কাজ করছে, কেন এটি ঘটেছে সেটি পেলে বলতে পারব। ইতিমধ্যে যেহেতু একটি কমিটি গঠন হয়েছে, নিশ্চয়ই তারা বলবে কী কারণে এমন ভয়াবহ অবস্থা হয়েছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার ঝুঁকিপূর্ণ জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, বাসাবাড়িতেও আমরা এমন ঘটনা দেখছি। সবাই সবার দায়িত্বটা ঠিকঠাক পালন করলেই হয়। দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারি না। তবে আমাদের নিজস্ব একটা তদন্ত তো থাকবেই।

এ দিকে শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X