কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সুযোগ নিয়ে ঢাকায় আয়োজিত মেলায় অংশ নিল ৫ বিশ্ববিদ্যালয়

রাজধানীর ইএমকে সেন্টারে বিশ্ববিদ্যালয় মেলা। ছবি : কালবেলা
রাজধানীর ইএমকে সেন্টারে বিশ্ববিদ্যালয় মেলা। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্র দূতাবাস এডুকেশনইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে শুক্রবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীর ইএমকে সেন্টারে একটি বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করে।

এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নর্দার্ন আইওয়া, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটন এবং দ্য শিকাগো স্কুলের পাঁচজন প্রতিনিধি এই মেলায় অংশ নেন।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই মেলা ছিল বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে ভর্তিতে প্রয়োজনীয় কার্যক্রম এবং বৃত্তির সুযোগ নিয়ে কথা বলার এক অনন্য সুযোগ। কীভাবে একটি মানসম্মত আবেদনপত্র জমা দেওয়া যায়, সে বিষয়েও পরামর্শ পান শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে এফ-ওয়ান স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং এডুকেশনইউএসএ উপদেষ্টাদের নেতৃত্বে তথ্য সেশনের আয়োজন করা হয়। দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ নেথান ফ্লুক মিনি-ফেয়ারে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্বাগত জানান।

এডুকেশনইউএসএ ৪৩০টিরও বেশি পরামর্শ কেন্দ্রের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। এটি যুক্তরাষ্ট্রে লেখাপড়া নিয়ে সঠিক, হালনাগাদ এবং বিস্তারিত তথ্যের একমাত্র সরকারি উৎস। এডুকেশনইউএসএ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরামর্শ কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ সম্পর্কে বিনামূল্যে তথ্য পাবার সুবিধা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X