কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনডিপি নিউইয়র্কের পলিসি অ্যাডভাইজার হলেন ড. নাজনীন আহমেদ

ড. নাজনীন আহমেদ। সৌজন্য ছবি
ড. নাজনীন আহমেদ। সৌজন্য ছবি

জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম বা ইউএনডিপির যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রধান কার্যালয়ে পলিসি অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দুই বছর দায়িত্ব পালন শেষে সম্মানজনক এ পদের জন্য মনোনীত হন তিনি। বিশ্বব্যাপী ইউএনডিপি পরিচালিত বিভিন্ন কার্যক্রমে নীতি ও কৌশলগত পরামর্শ দিবেন তিনি।

ড. নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থেকে লিয়েন নিয়ে তিনি ইউএনডিপির দায়িত্বে এসেছেন। বিআইডিএসের গবেষক হিসেবে সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডার ইত্যাদি বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ড. নাজনীন। তিনি সরকারের পল্লী সঞ্চয় ব্যাংকে পরিচালকসহ বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে সক্রিয় অংশ নিয়েছেন। তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন।

ছয় মাস ধরে বিভিন্ন ধাপে সাক্ষাৎকার দিয়ে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে নিয়োগ পান। গেল দুই বছর তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি—বিশেষ করে দারিদ্র্যবিমোচন, নারী-পুরুষ বৈষম্য হ্রাসে ভূমিকা রাখেন।

নিউইয়র্কের প্রধান কার্যালয়ে যোগদান উপলক্ষে ইউএনডিপি বাংলাদেশ কার্যালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যা সংস্থাটির ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়েছে। ভিডিওতে ড. নাজনীন আহমেদ দেশের নারীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজের মতো করে গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X