কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইফতার প্রস্তুতকারী ২০০ খাদ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান 

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আসন্ন পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার প্রস্তুত এবং বিক্রয় নিশ্চিত করতে রাজধানী ঢাকার ধানমন্ডি ও হাজারীবাগ জোনের ২০০ খাদ্যকর্মীকে নিরাপদ ইফতার প্রস্তুতবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রাজধানীর জিগাতলার সীমান্ত কনভেনশন হলে তাদের হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে খাদ্যকর্মীদের মাঝে অ্যাপ্রোন ও ক্যাপ বিতরণ করা হয়।

প্রশিক্ষণে নিরাপদ ইফতার প্রস্তুতের পাশাপাশি খাদ্য গ্রহণের বিভিন্ন নিয়ম-নীতি জানানো হয়।

এছাড়াও নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা সম্পর্কে খাদ্যকর্মীদের জানানো হয়। পাশাপাশি নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ, পোড়া তেল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি ও ভাজা-পোড়া খাদ্যের পরিবর্তে স্বাস্থ্যসম্মত ইফতার প্রস্তুত সম্পর্কে প্রশিক্ষণে সবাইকে শিখানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছাদূত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের স্মার্ট হতে হবে, আর নিরাপদ খাদ্য গ্রহণের চর্চা ব্যতীত স্মার্ট নাগরিক তৈরি করা সম্ভব নয়। তাই রমজানে সকলের মাঝে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি সকল ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে। সকলের যৌথ প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামান। তিনি জানান, জনস্বার্থে রাজধানী ঢাকাকে ৬টি জোনে ভাগ করে ৬০০ জন এবং সারা দেশে প্রায় ৫ হাজার জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান, নিরাপদ খাদ্য অফিসার মেহরীন যারীন তাসনিম, মনিটরিং অফিসার ইসফাক ওয়াহেদ বিন রহিম এবং আব্দুল হান্নানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X