কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রেলের মহাপরিচালক হলেন সরদার সাহাদাত 

সরদার সাহাদাত আলী। ছবি : সংগৃহীত
সরদার সাহাদাত আলী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে।

মঙ্গলবার (১২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনপ্রশাসন শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই আদেশ কার্যকর হবে। আজ মঙ্গলবার রেলওয়ে মহাপরিচালক মো. কামরুল আহসানের মেয়াদ শেষ হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ২০২১ সালে ১৩ সেপ্টেম্বর রেলওয়ের সংশোধিত জনবল কাঠামো অনুমোদন করা হয়। যার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নিয়োগ যোগ্যতা/শর্তে বলা হয়েছে, মহাপরিচালক বিদ্যমান গ্রেড-১। সচিব স্বাক্ষরিত খসড়া নিয়োগবিধি অনুযায়ী রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), অতিরিক্ত মহাপরিচালক (মার্কেটিং ও করপোরেট প্ল্যানিং), অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), জেনারেল ম্যানেজার রেক্টর (রেলওয়ে ট্রেনিং একাডেমি) এসব পদে দায়িত্বে থাকা ব্যক্তিদের ২০ বছরের অভিজ্ঞতা হলে মহাপরিচালক পদে যোগ্য হবেন। এ ছাড়া ফিডার পদে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরতদের মধ্যে ২০২০ সালের ২৭ ডিসেম্বর দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পান সরদার সাহাদাত আলী। নিয়মানুযায়ী, দ্বিতীয় গ্রেডে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে মহাপরিচালক করার কথা। তিনি ছাড়া মহাপরিচালক থেকে দ্বিতীয় গ্রেডের আর কোনো কর্মকর্তা ছিলেন না। ফিডার পদের দিক থেকেই তিনি সবার থেকে এগিয়ে ছিলেন।

জানা গেছে, সরদার সাহাদাত আলী ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ক্যাডার পদে রেলওয়েতে যোগাদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X